শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৩ পিএম, ২০২০-১২-২৩
মো: সেলিম হাসান : বুধবার সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলা সদরের আলমাস কমিউনিটি সেন্টারের কনভেনশন হলে এবি ইয়ুথ পার্টির উদ্যোগে এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়ক রিয়াজুল আলম লাভলুর সভাপতিত্বে জেলা ইয়ুথ আহবায়ক কমিটি গঠন ও বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন সাজু মহোদয় উপস্থিত থেকে বলেন, কুড়িগ্রামে শত শত জাতীয় মানের নেতা তৈরী হয়েছিল, কিন্তু কুড়িগ্রামের মানুষকে কেউ আলোর পথ দেখাতে পারে নাই। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও রংপুর জেলা আহবায়ক মোঃ আঃ বাছেত মারজান বলেন, আগে আমরা শোষিত হয়েছি অন্যদের দ্বারা, বর্তমানে আমরা শোষিত হচ্ছি নিজেদের দ্বারা। তিনি জাতি কাছে প্রশ্ন রাখেন আমরা আসলেই কি প্রকৃত স্বাধীনতা পেয়েছি??? এবি ইয়ুথ পার্টির রংপুর বিভাগের সমন্বয়ক, মোঃ মিজানুর রহমান মিল্লাত বলেন, অতীতের সকল আন্দোলনের পিছনের যুবকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি আরো বলেন, এবি ইয়ুথ পার্টির যুবকদের সঠিক নেতৃত্ব ও জাতি গঠনের সুযোগ করে দিবো ইনশাআল্লাহ। এবি ইয়ুথ পার্টির রংপুর বিভাগের সহ সমন্বয়ক মোঃ সেলিম হোসেন বলেন, এবি পার্টির যুবকদের নেশা হবে মানুষকে হত্যা করা নয়, তারা মানুষের সেবা করা ও অধিকার আদায়ে কথা বলবে। মোঃ হাবিবুর রহমান হাবীবকে আহবায়ক ও মোঃ মোজাম্মেল হক বাবুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি ঘোষণা করেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মালোয়শিয়া শাখার সমন্বয়ক মোঃ আতিক মুজাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ। কমিটির তালিকাঃ ১। মোঃ হাবিবুর রহমান হাবিব - আহবায়ক ২। মোঃ আনোয়ার হোসেন - যুগ্ম আহবায়ক ৩।মোঃ মোজাম্মেল হক বাবু - সদস্য সচিব ৪। মোঃ মোয়াজ্জেম হোসেন সাদ্দাম - যুগ্ম সদস্য সচিব ৫।মোঃ সাজ্জাদুল ইসলাম সাগর - সহকারী সদস্য সচিব ৬।মোঃ আশিকুর রহমান - সদস্য ৭। মোঃ হাসান মাহমুদ ৮। মোঃ মনজুরুল ইসলাম ৯। মোঃ হুমায়ূন আহমেদ ১০। মোঃ জুয়েল রানা ১১। মোঃ লিটন আহমেদ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited